পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়: অর্থ উপদেষ্টা
পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এই কথা বলেন তিনি। উপদেষ্টার মতে, দক্ষ লোকদের দিয়ে অর্থ পাচার করা হয়েছে, তাই ফেরত আনার বিষয়টি জটিল।
অর্থ উপদেষ্টা বলেন, ‘কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার এই বিষয়ে যদি তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।’