আর্কাইভ
লগইন
হোম
মডেল
যেভাবে প্রথম শিকার ধরেন কুখ্যাত এপস্টেইন ও তার প্রেমিকা
মার্কিন বিচার বিভাগ ‘এপস্টাইন ফাইলস’ নামে পরিচিত বিপুলসংখ্যক নথি প্রকাশ করেছে। এসব ফাইল জেফরি এপস্টেইনের যৌন নির্যাতন ও শিশু পাচারের অভিযোগের তদন্তের সঙ্গে যুক্ত। ফাইলগুলোতে তার প্রেমিকা গিলেইন ম্যাক্সওয়েলের ভূমিকাও বিশেষভাবে উঠে এসেছে। তরুণী ও কিশোরী মেয়েদের এপস্টেইনের যৌন নির্যাতনের জালে তিনিই টেনে আনতেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, নথিগুলোর মধ্যে ভুক্তভোগীদের সাক্ষ্য, ইমেইল, ডায়েরি এন্ট্রি, এফবিআই রিপোর্ট ও আদালতের কপি রয়েছে। এগুলোতে দেখা যায় কীভাবে গিলেইন ও এপস্টেইন মিলে একটি সুসংগঠিত গ্রুমিং প্রক্রিয়া পরিচালনা করতেন। ধারণা করা হয়, গিলেইন ও এপস্টেইন তাদের প্রথম শিকারটি করেছিলেন ১৯৯৪ সালের মাঝামাঝি সময়ে। সে সময় মিশিগানের ইন্টারলোচেন স্কুল অব দ্য আর্টস-এর একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে এই জঘন্য চক্রের শুরু হয়। ১৩ বছর বয়সি এক কিশোরী, যাকে আদালতের নথিতে ‘জেন ডো’ বলা হয়েছে, সেখানে গানের প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ—থিয়েটার, নাচ, সৃজনশীল লেখালেখি ইত্যাদি শেখানো হত। জেন ডো ফ্লোরিডার পাম বিচ থেকে প্রায় ২,৫০০ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ঐ ক্যাম্পে অংশ নিয়েছিলেন।
2026-02-03
শবনম ফারিয়ার মসজিদে বিয়ে, দ্বিতীয় বরের পরিচয় জানালেন
শবনম ফারিয়ার মসজিদে বিয়ে, দ্বিতীয় বরের পরিচয় জানালেন
2025-09-20
আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় ৫ বছর পর ফের বিয়ে পিঁড়িতে বসলেন। গতকাল শুক্রবার বাদ আসর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দ্বিতীয় বার বিয়ের বিষয়টি ফারিয়া নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এই দ্বিতীয় বরের পরিচয়টি সামনে এনেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, তার দ্বিতীয় স্বামীর নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
মিথিলার সাফল্যে খুশি স্বামী সৃজিত, তাহলে কী কমলো দূরত্ব!
মিথিলার সাফল্যে খুশি স্বামী সৃজিত, তাহলে কী কমলো দূরত্ব!
2025-08-27
মডেল, অভিনেত্রী, গায়িকা, শিক্ষক, উন্নয়নকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। শোবিজ ক্যারিয়ার বাইরে মিথিলা জানিয়েছেন তার নতুন অর্জনের কথা। সম্প্রতি তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন। গত সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানান এই তথ্য। তার এই সাফল্যে বেজায় খুশি তার স্বামী কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। মিথিলার করা এই পোস্ট সৃজিত নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। এই নির্মাতা সেখানে লেখেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’ কিছু দিন আগে মিথিলার ও তাহাসানের মেয়ে আইরা তেহরিম খান অভিনীত বিজ্ঞাপনের একটি পোস্টও শেয়ার করেছিলেন এই পরিচালক।