আর্কাইভ
লগইন
হোম
হামলা
এবার একাই ইরানে হামলা করতে চায় ইসরাইল
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। ইসলামি প্রজাতন্ত্রের ভূমিতে হামলা করার জন্য আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা রয়ে গেছে। এরই মধ্যে উত্তেজনা কমাতে গত শুক্রবার ওমানের রাজধানী মাসকটে উভয়পক্ষ পরোক্ষ আলোচনায় বসেছিল। যদিও সেই বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী হতে পারেনি ওয়াশিংটন। এই কারণে আলোচনা শেষ করেই ইরানের তেল পরিবহন ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সম্ভাব্য হামলা এড়াতে পরমাণু কর্মসূচি বন্ধ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিত্যাগসহ কয়েকটি শর্ত দিয়েছেন ট্রাম্প। তবে এসবের তোয়াক্কা করছে না তেহরান। দেশটি বরাবরই বলে আসছে যে, তারা আলোচনার দরজা খোলা রেখেছে, একই সঙ্গে যুদ্ধের জন্যও সবসময় প্রস্তুত। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেন, দেশটির সেনাবাহিনী ট্রিগারে আঙ্গুল দিয়ে রেখেছে, হুকুম পেলেই যেকোনো আগ্রাসনের সমুচিত জবাব দেবে।
1 দিন আগে
এবার নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ডোনাল্ড ট্রাম্পের
এবার নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ডোনাল্ড ট্রাম্পের
2025-11-02
এবার নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও ‘নির্মম’ হামলা চালানো হতে পারে।’ খবর আল জাজিরার। এই হুমকি দেওয়ার একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থিদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন এই মার্কিন প্রেসিডেন্ট। গতকাল শনিবার (০১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে।’ তিনি লেখেন, ‘আমরা খুব সম্ভবত ওই লজ্জিত দেশে প্রবেশ করবো—‘বন্দুক গর্জে উঠবে’, যাতে ইসলামি সন্ত্রাসীদের  পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়, যারা এসব ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে।’
নরসিংদী পুলিশ কর্মকর্তা শামিমের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭
নরসিংদী পুলিশ কর্মকর্তা শামিমের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭
2025-10-05
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদী অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।