আর্কাইভ
লগইন
হোম
সড়ক দুর্ঘটনা
মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২
চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। জানা যায়, সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদ্রাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এতে দুইজন নিহত হয় ও তিনজন আহত হয়। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
2026-01-28
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় লাইনম্যানের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় বাসচাপায় লাইনম্যানের মৃত্যু
2026-01-10
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় বাসচাপায় পিয়াল (২৪) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।  নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বাসের লাইনম্যানের কাজ করতেন।  স্থানীয় বাসিন্দা কাদের জানান, সকালে প্রতিদিনের ন্যায় বা বাসস্ট্যান্ডে লাইনম্যানের কাজ করছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্ট্যান্ডের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি–বাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি–বাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
2026-01-01
রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক সিএনজি চালক এবং অপরজন বাইক আরোহী। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে মৌচাক ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. নয়ন তালুকদার (৭০) পেশায় সিএনজি চালক, তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা এবং বাইক আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১) দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা এবং তিনি বাশার জহিরুল ইসলামের ছেলে। সংঘর্ষের পর দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে ট্রাক দুর্ঘটনায় আহত ৯ জন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে ট্রাক দুর্ঘটনায় আহত ৯ জন
2025-12-29
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত সাড়ে ৩টার দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে একটি রেলওভার ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঐ অংশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।