আর্কাইভ
লগইন
হোম
সৌদি আরব
ডোনাল্ড ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে ৮ মুসলিম দেশ
ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’ বা গাজা শান্তি পর্ষদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবসহ ৮টি মুসলিম দেশ। গতকাল বুধবার (২১ জানুয়ারি) এক যৌথ ঘোষণায় এই বিষয়টি জানায় দেশগুলো। ইসরাইলি সংবাদমাধ্যম  টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একইদিনে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, কিছু দেশের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেয়া সম্ভব না-ও হতে পারে। ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়া ৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত— ৮ দেশ ‘বোর্ড অব পিস’-এ তাদের একজন করে প্রতিনিধি পাঠাবে।
2026-01-22
সৌদি আরব পারমাণবিক শক্তি অর্জনের পথে, সহায়তা করবে যুক্তরাষ্ট্র
সৌদি আরব পারমাণবিক শক্তি অর্জনের পথে, সহায়তা করবে যুক্তরাষ্ট্র
2025-11-18
গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সৌদি আরবের সঙ্গে সিভিল পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করার কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সব ঠিক থাকলে হোয়াইট হাউসে আজ মঙ্গলবার ঐ চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে। রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য এই বছরের শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে নাম গোপন করার শর্তে আলোচনা সংশ্লিষ্ট এক ব্যক্তি গতকাল সোমবার রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার সফরের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিভিল পারমাণবিক সহযোগিতা চুক্তির কাঠামো স্বাক্ষর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ঠিক থাকলে এদিনই চুক্তি স্বাক্ষর করতে পারেন।
‘২০২৬ বিশ্বকাপই হবে আমার শেষ’: ক্রিস্টিয়ানো রোনালদো
‘২০২৬ বিশ্বকাপই হবে আমার শেষ’: ক্রিস্টিয়ানো রোনালদো
2025-11-12
আগামী ২০২৬ সালের বিশ্বকাপই হবে তার শেষ; আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড জানালেন, তিনি ফুটবল থেকে অবসর নেবেন ‘আর এক বা দুই বছরের মধ্যেই’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের টুর্নামেন্ট হবে রোনালদোর ৬ষ্ঠ বিশ্বকাপ। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ট্যুরিজম সামিটে এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, এই বিশ্বকাপই কি তার শেষ? রোনালদোর উত্তর ছিল স্পষ্ট, ‘নিশ্চিতভাবেই হ্যাঁ। আমি তখন ৪১ বছর বয়সী হবো, এবং মনে করি সেটাই হবে বড় প্রতিযোগিতায় আমার শেষ মুহূর্ত।’ সৌদি আরবের আল নাসর ক্লাবের এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে ৯৫৩ গোল করেছেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তিনি, যার সংখ্যা ১৪৩। তবু এখনও চোখ রাখছেন এক বিরল মাইলফলকে, ক্যারিয়ারের ১০০০ গোল পূর্ণ করা।