আর্কাইভ
লগইন
হোম
সিনেমা
মনে হচ্ছিল রটারড্যামে উৎসবটা আমাদেরই : অভিনেত্রী বাঁধন
বাংলাদেশের জয়জয়কার নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এই আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্থাৎ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয় করেছে। উৎসবের শুরু থেকেই সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা সুমিতসহ অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রটারড্যামের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন। পুরস্কার প্রাপ্তির মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে বাঁধন বলেন, সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা খুব সাধারণভাবে গিয়েছিলাম; ভেবেছিলাম অন্য সবাই পুরস্কার পাবে আর আমরা হাততালি দেব। সেই হাততালি যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, সেটা খুব আনন্দের ছিল। পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, রেজওয়ান শাহরিয়ার সুমিত একজন অত্যন্ত সৎ নির্মাতা। আজ তার সেই সততারই প্রতিফলন ঘটেছে এই অর্জনে।
3 ঘন্টা আগে
ডন-৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের একটিমাত্র শর্ত!
ডন-৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের একটিমাত্র শর্ত!
2026-01-17
বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। আইকনিক এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মাঝে দীর্ঘদিন বিরতির পর এবার এর তৃতীয় কিস্তির কাজ শুরু করবেন পরিচালক ফারহান আখতার। ইতোমধ্যে ছবিটি নিয়ে ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ‘ডন ৩’-এ শাহরুখের বদলে মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়। অবশ্য বিষয়টি অধিকাংশ ভক্তই ভালভাবে নেয়নি। দর্শক আইকনিক এই চরিত্রটিতে কিং খানকেই দেখতে চায়। এছাড়া ছবির নায়িকা ও খলনায়ক হিসেবে কারা থাকছেন সেটাও এখনো চূড়ান্ত হয়নি। এতকিছুর মাঝে নতুন করে গুঞ্জন, ‘ডন ৩’-এ ফিরতে পারেন শাহরুখ। মাসখানেক আগে গুঞ্জন ওঠে, ডন ৩ থেকে সরে যেতে পারেন রণবীর সিং। এর মধ্যেই শাহরুখের ফেরার গুঞ্জন ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
শাহরুখদের সঙ্গে কাজ করবেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ
শাহরুখদের সঙ্গে কাজ করবেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ
2026-01-14
এবার বলিউডের সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ। সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, ভারতের শীর্ষ তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। ইতোমধ্যে এই বিষয়ে বলিউড তারকাদের সঙ্গে তার প্রাথমিক আলোচনাও হয়েছে। নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দেন এই হলিউড তারকা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলিউডে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানান। স্মিথ বলেন, বর্তমানে অনেক ভারতীয় শিল্পী হলিউডে দাপটের সঙ্গে কাজ করলেও পশ্চিমা শিল্পীদের বলিউডে সেভাবে দেখা যায় না। তিনি এই ধারায় পরিবর্তন আনতে চান।
এক সিনেমার জন্য শতকোটি পারিশ্রমিক বলিউড ভাইজানের
এক সিনেমার জন্য শতকোটি পারিশ্রমিক বলিউড ভাইজানের
2026-01-13
সবার বহুল প্রতীক্ষিত বলিউড ভাইজান সালমান খানের সিনেমা ‘ব্যাটল অফ গলওয়ান’ মুক্তি পাচ্ছে এই বছরের ১৭ এপ্রিল।বিগত ২০২০ সালের ভারত-চীন সংঘর্ষের যুদ্ধের সত্য ঘটনার উপর নির্মিত সিনেমাটির ট্রেইলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। ট্রেইলার সামনে আসার পর থেকেই সিনেমাটি দেখতে অধীর আগ্রহে মুখিয়ে আছেন দর্শকরা। তবে সিনেমাটির জন্য কতো পারিশ্রমিক নিচ্ছেন ভাইজান, তা শুনে যে কারও চোখ কপালে উঠতে পারে! শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য তিনি ১১০ কোটি টাকা নিচ্ছেন। সর্বশেষ, ‘সিকান্দার’ সিনেমায় অভিনয়ের জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।  এ. আর. মুরুগাদাসের পরিচালনায় ‘সিকান্দার’ দিয়ে বক্স অফিসে প্রত্যাশিত আয় না করতে পারলেও ‘ব্যাটল অফ গলওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছেন বলে মনে করছেন তারান আদার্শ, সুমিত কাডেলের মতো বলিউড মুভি ক্রিটিক্সরা।