আর্কাইভ
লগইন
হোম
শাকিব খান
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা শাকিব খান ও অমিত হাসান
ঢালিউডের এক সময়ের দর্শকপ্রিয় অভিনেতা অমিত হাসান অনেকদিন ধরেই পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গত ২০২৩ সালে পরিবারসহ দেশটিতে গ্রীনকার্ড লাভ করেন তিনি। এবার এই অভিনেতা জানালেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানও ২০২২ সালে গ্রিনকার্ডের অনুমোদন পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ৯০ দশকের এই জনপ্রিয় অভিনেতা বলেন, ‘চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমি ও শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রীনকার্ডের অনুমোদন পাই। এরপর থেকেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি। শুটিং থাকলে দেশে আসি, কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যাই।’
2026-01-25
ইধিকা পাল বাদ পড়ছেন, ‘প্রিন্সে’ শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ
ইধিকা পাল বাদ পড়ছেন, ‘প্রিন্সে’ শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ
2025-11-11
ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার অন্যতম নায়িকা হচ্ছেন- টিভিতারকা তাসনিয়া ফারিণ। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এবার খবরের সত্যতা পাওয়া গেল। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ ছবিতে দেখা যাবে নয়া জুটিকে। সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই সপ্তাহেই ফারিণ চুক্তিবদ্ধ হবেন। ডিসেম্বর থেকে হবে শুটিং। এর পূর্বে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’-এ অভিনয় করবেন ইধিকা পাল। তখনই নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকেই চূড়ান্ত করা হবে নায়িকা।
এবার শাকিব খানের সিনেমায় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ
এবার শাকিব খানের সিনেমায় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ
2025-11-10
ঢালিউড সুপারস্টার অভিনেতা শাকিব খান মানেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা। 'সোলজার' সিনেমার আলোচনার মাঝেই আবার নতুন করে সিনেমার খবর। শুটিং শুরু হয়েছে ‘প্রিন্স’ সিনেমার। এই সিনেমা নিয়েও শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। যার ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে, কিং খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শক্তিমান বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। এই খবরে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। খবর যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে।
‘সোলজার’-এর লুকে শাকিব প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়
‘সোলজার’-এর লুকে শাকিব প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়
2025-11-09
ঢালিউড সুপারস্টার অভিনেতা শাকিব খানকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়। যদিও শাকিব খান ছাড়া আর কোনো নায়ককে সেভাবে দেখা যায় না সিনেমা ইন্ডাস্ট্রিতে। শাকিবই এক এবং অদ্বিতীয়। তার হারাবার নয়; তিনি একের পর এক নতুন চমক নিয়ে, নতুন লুকে পর্দায় হাজির হচ্ছেন। কিন্তু এর মাঝেই নেটিজেনদের মাঝে অভিনেতার বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠে। সম্প্রতি অভিনেতার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে এসেছে। এই নিয়ে  সিনেমাপ্রেমী দর্শকদের আগ্রহ তুঙ্গে। এমন সময়ে যে লুকে হাজির হলেন শাকিব খান, তার সেই লুক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।