আর্কাইভ
লগইন
হোম
রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নিজের ইচ্ছাতেই প্রথমবারের মতো চালু হওয়া এই প্রক্রিয়ায় ভোট দেবেন তিনি। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তাই তিনি এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন।” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পদ্ধতিতে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।
2026-01-27
ইসির প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি সন্তুষ্ট, নির্বাচনে সহায়তা করার আশ্বাস
ইসির প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতি সন্তুষ্ট, নির্বাচনে সহায়তা করার আশ্বাস
2025-12-10
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। সিইসির সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন ৪ জন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিইসি। তা জেনে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত সাহায্য দরকার সব সহায়তা করবেন বলে জানিয়েছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাষ্ট্রপতির দোয়ার আয়োজন
খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাষ্ট্রপতির দোয়ার আয়োজন
2025-12-06
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গতকাল (০৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবনের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। রাষ্ট্রপ্রধান বঙ্গভবন জামে মসজিদে জুমার নামাজে অংশ নেন। যেখানে তিনি তার সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জুমার নামাজ আদায় করেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন। দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়। রাষ্ট্রপতির পরিবারের সদস্যবর্গ, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।
গণভোট অধ্যাদেশ জারির পর গেজেট প্রকাশ
গণভোট অধ্যাদেশ জারির পর গেজেট প্রকাশ
2025-11-26
উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। গতকাল মঙ্গলবার (২৫শে নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়। এর পূর্বে, সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়।  অধ্যাদেশে বলা হয়েছে- গণভোটে নাগরিকদের সামনে একটি নির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করা হবে এবং ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে মতামত নেওয়া হবে। প্রশ্নটি হলো- ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’