আর্কাইভ
লগইন
হোম
রাষ্ট্রদূত
জামায়াত আমিরের সঙ্গে বৈঠক: যে বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনস্যুলার এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ও রোহিঙ্গা ইস্যুসহ ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন।
2026-01-29
জার্মানির বইমেলায় বাংলাদেশের স্টলে ৭১-২৪ ফুটে উঠেছে
জার্মানির বইমেলায় বাংলাদেশের স্টলে ৭১-২৪ ফুটে উঠেছে
2025-10-19
ইউরোপের দেশ জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিশ্বের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র। আর সেই স্টলে বাংলাদেশ ও পূর্ববঙ্গের মুসলমান ও বাঙালি জাতিসত্ত্বার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪ এর গণঅভ্যুত্থানের বই নজর কেড়েছে দেশি ও বিদেশি পাঠকের। গত বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এই বইমেলা আজ ১৯ অক্টোবর রোববার (১৯ অক্টোবর) শেষ হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ৭৭তম আন্তর্জাতিক এই বইমেলায় বাংলাদেশসহ বিশ্বের ৪ হাজারেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। আর দর্শক সংখ্যা ছিল ২ লাখের বেশি।
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
2025-10-15
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর পূর্বে, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান ড. ইউনূস। ফিউমিসিনো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক। এই সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক পৃথক  বৈঠক করেন।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
2025-10-12
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার (১২ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমিরে জামায়াতের কার্যালয়ে এই সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিস. আনজা কারস্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলম জানান, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।