আর্কাইভ
লগইন
হোম
যুদ্ধ
রাশিয়ায় কাজের টোপ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের
বাংলাদেশি শ্রমিকদের চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে জোর করে তাদের ইউক্রেন যুদ্ধে নামানো হয়। যুদ্ধে যেতে না চাইলে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অনুসন্ধানে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। এভাবে কতজন বাংলাদেশি প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে ভুক্তভোগীরা জানান, তারা শতাধিক বাংলাদেশিকে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দেখেছেন। এপি জানায়, এভাবে ভারত ও নেপালসহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও নিয়োগ করা হয়েছে।
2026-01-28
রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়: কিয়েভে ড্রোন হামলার মধ্যেই হয়েছে
রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়: কিয়েভে ড্রোন হামলার মধ্যেই হয়েছে
2025-05-25
গতকাল শনিবার (২৪ মে) রাশিয়া ও ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই একযোগে আরও ৩০৭ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। এর আগের দিনও উভয় পক্ষ ৩৯০ জন যোদ্ধা ও বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছিল। এক সপ্তাহান্তে দুই পক্ষ মিলিয়ে এক হাজারের বেশি বন্দি মুক্তি দিতে যাচ্ছে, যা গত ৩ বছরের মধ্যে সর্ববৃহৎ বন্দি বিনিময়। এই বিনিময়ের পূর্বে চলতি মে মাসের শুরুতে ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেন মুখোমুখি শান্তি আলোচনায় বসে, যেখানে ১,০০০ জন বন্দি মুক্তি দেওয়ার ব্যাপারে চুক্তি হয়। বন্দি বিনিময়ের কয়েক ঘণ্টা পূর্বে রাশিয়া কিয়েভে একটি বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা চলমান যুদ্ধের অন্যতম ভয়াবহ আক্রমণ বলে বিবেচিত হচ্ছে।