আর্কাইভ
লগইন
হোম
যুক্তরাষ্ট্র
এবার একাই ইরানে হামলা করতে চায় ইসরাইল
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। ইসলামি প্রজাতন্ত্রের ভূমিতে হামলা করার জন্য আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা রয়ে গেছে। এরই মধ্যে উত্তেজনা কমাতে গত শুক্রবার ওমানের রাজধানী মাসকটে উভয়পক্ষ পরোক্ষ আলোচনায় বসেছিল। যদিও সেই বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী হতে পারেনি ওয়াশিংটন। এই কারণে আলোচনা শেষ করেই ইরানের তেল পরিবহন ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সম্ভাব্য হামলা এড়াতে পরমাণু কর্মসূচি বন্ধ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিত্যাগসহ কয়েকটি শর্ত দিয়েছেন ট্রাম্প। তবে এসবের তোয়াক্কা করছে না তেহরান। দেশটি বরাবরই বলে আসছে যে, তারা আলোচনার দরজা খোলা রেখেছে, একই সঙ্গে যুদ্ধের জন্যও সবসময় প্রস্তুত। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেন, দেশটির সেনাবাহিনী ট্রিগারে আঙ্গুল দিয়ে রেখেছে, হুকুম পেলেই যেকোনো আগ্রাসনের সমুচিত জবাব দেবে।
7 ঘন্টা আগে
তুষারপাত ও শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৩ হাজার ফ্লাইট বাতিল
তুষারপাত ও শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৩ হাজার ফ্লাইট বাতিল
2026-01-25
যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে তুষারপাতের পাশাপাশি শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে। স্থানীয় সময় গতকাল শনিবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে দেশটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বরফে ঢাকা পড়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। আবহাওয়াজনিত দুর্যোগের কারণে দেশটির অন্তঃত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি, শীতঝড় সতর্কতার আওতায় রয়েছে।
যে কারণে আমেরিকার গ্রীনকার্ড পাননি শাহরিয়ার নাজিম জয় ও মাহিয়া মাহি
যে কারণে আমেরিকার গ্রীনকার্ড পাননি শাহরিয়ার নাজিম জয় ও মাহিয়া মাহি
2026-01-24
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা দুইজনেই দেশটিতে দীর্ঘদিন অবস্থান করার পেছনে একটি কারণ রয়েছে। সেখানে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ তৈরি করাই হচ্ছে তাদের বসবাসের মূল কারণ। তাই মাহি ও জয় গ্রীনকার্ডের জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করেছিলেন। এই বিষয়ে কথা বলে জয়। জানা গেছে, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়। এই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রীনকার্ডের জন্য আবেদন করেছিলেন এই দুই তারকা। তবে তাদের কাগজপত্রের জটিলতা এবং আবেদনসংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এতে তাদের সেই আবেদনে সাড়া মেলেনি। নাগরিকত্বের জন্য গ্রীনকার্ডের আবেদনের এই যাত্রায় প্রত্যাখ্যান করেছে সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ।
চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় মার্কিন যুক্তরাষ্ট্র
চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় মার্কিন যুক্তরাষ্ট্র
2026-01-24
মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে নিরাপত্তা অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতি ৪ বছর অন্তর প্রকাশিত এই গুরুত্বপূর্ণ নথিতে জানানো হয়েছে, চীন এখন আর ওয়াশিংটনের প্রধান নিরাপত্তা ঝুঁকি নয়। এর পরিবর্তে পেন্টাগন এখন ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করে নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পশ্চিম গোলার্ধের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) প্রকাশিত ৩৪ পৃষ্ঠার এই জাতীয় প্রতিরক্ষা কৌশলে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন আমেরিকানদের প্রকৃত স্বার্থকে উপেক্ষা করে এসেছে। নতুন এই কৌশলে মার্কিন মিত্রদের জন্য একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছে। পেন্টাগন স্পষ্ট করেছে যে এখন থেকে মিত্র দেশগুলোকে দেওয়া ওয়াশিংটনের সামরিক সহায়তার পরিমাণ হবে সীমিত। ইউরোপের মতো মিত্রদের পরামর্শ দেওয়া হয়েছে, তাদের জন্য বড় হুমকি কিন্তু আমেরিকার জন্য কম উদ্বেগের এমন বিষয়গুলোতে যেন তারা নিজেরাই নেতৃত্ব দেয়।