আর্কাইভ
লগইন
হোম
মুক্তি
মোবাইল ফোন ব্যবহার নিয়ে জয়া আহসানের যে পরামর্শ
বর্তমানে মোবাইল ফোন মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই সম্ভব হলে এবং প্রয়োজন না থাকলে ফোন হাতে না নেওয়ার অভ্যাস করা উচিত বলে মনে করেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এক পডকাস্টে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। তিনি বলেন, ‘শুটিং সেটে আমি পারতপক্ষে ফোন ব্যবহার করি না। আমরা যখন বাসা থেকে বের হই তখন ফোন দেখি। আশপাশের গাছ, মানুষ, ট্রাফিক, কে কিভাবে চলছে, রিকশাওয়ালা কিভাবে রিকশা চালাচ্ছেন, কী করে ঘাম মুছছেন এগুলো আমরা কিন্তু দেখি না, মানে আমাদের দেখতে দেয় না ফোনটা। এসব যদি আমি নাই দেখি, যদি প্রকৃতির সঙ্গে, সমাজের সঙ্গে কানেক্টেড না থাকি, আমি কী করে অভিনয় করব?’
2026-01-24
বলিউড অভিনেত্রীদের কার কত পারিশ্রমিক?
বলিউড অভিনেত্রীদের কার কত পারিশ্রমিক?
2025-10-21
অনেক দিন ধরেই বলিউডে তারকাদের পারিশ্রমিক নিয়ে বৈষম্য চলে আসছে। এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি সিনেমার পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতাদের। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদলে গেছে। সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন। তিনি একের পর দর্শকদের হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’। আবার শীঘ্রই তাকে দেখা যাবে ‘সিংহাম’ সিনেমায়। আর অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। এখন তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন সিনেমাপ্রতি আয় করেন ১৫ থেকে ২০ কোটি টাকা।
এবার বাংলাদেশের হলের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা
এবার বাংলাদেশের হলের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা
2025-10-16
আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে হলিউডের সিনেমা ‘ট্রন: অ্যারেস’। আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘ট্রন’ সিরিজের তৃতীয় কিস্তি এবং ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ট্রন: লিগ্যাসি’র সিক্যুয়েল এটি। জোয়াকিম রনিং পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যারেড লেটো, গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথ, হাসান মিনহাজ, আর্তুরো কাস্ত্রো, গিলিয়ান অ্যান্ডারসনসহ আরও অনেকে। ২০১০ সালের অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি নির্মাতা স্টিভেন লিসবার্গার ‘ট্রন: লিগ্যাসি’র একটি সিক্যুয়েল নির্মাণের কাজ শুরু করেন। বিগত ২০১৭ সালের মার্চ মাসে, জানা যায় যে ফ্র্যাঞ্চাইজিটি লিগ্যাসি সিক্যুয়েলের পরিবর্তে একটি সফট রিবুটের দিকে এগিয়ে যাবে। যেখানে জ্যারেড লেটো অ্যারেসের নামে একটি নতুন চরিত্র প্রযোজনা এবং চিত্রায়নের জন্য যুক্ত হবেন, যা অ্যাসেনশন স্ক্রিপ্টের পূর্ববর্তী পুনরাবৃত্তি থেকে সংরক্ষিত ছিলো।
মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম ভাঙার কারণ কী ছিল?
মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম ভাঙার কারণ কী ছিল?
2025-10-05
একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অভিনেতা সঞ্জয় দত্তের প্রেম বলিপাড়ায় মূল আলোচনার বিষয় ছিল। এই তারকাজুটির সম্পর্কের গুঞ্জন শুরু হয় ‘সাজান’ সিনেমার শুটিং থেকে। সেই সময় ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে সঞ্জয়ের নাম জড়িয়ে গেলে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিক হানিফ জাভেরি সেই সম্পর্কের নেপথ্যের কারণ তুলে ধরেন। জাভেরি বলেন, সঞ্জয়ের গ্রেফতারের পর অভিনেত্রী মাধুরী সচেতনভাবে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সঞ্জয় যখন জামিনে মুক্তি পান, তখন তাদের একটি সিনেমার প্রযোজক, তাদের দুইজনকে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে, তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না।