আর্কাইভ
লগইন
হোম
মিয়ানমার
আন্তর্জাতিক বিচার আদালত: রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসাবে অভিহিত করে মিয়ানমারের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকা বলছে, ২০১৬-১৭ সালের জাতিগত নির্মূল অভিযানকে সন্ত্রাসবাদবিরোধী অভিযান হিসাবে জায়েজ করতে এবং বিশ্ববাসীর নজর ঘুরিয়ে দিতে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় বিকৃত করছে মিয়ানমার। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রাথমিক আপত্তি তোলে বাংলাদেশ।
2026-01-24
বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আফগানিস্তানও আসছে না
বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আফগানিস্তানও আসছে না
2025-10-29
আগামী ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। একই ভেন্যুতে মিয়ানমারের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে আফগানিস্তানও ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে আগামী ১৩ নভেম্বর নির্ধারিত প্রীতি ম্যাচটিও বাতিল হয়ে গেছে। তবে বিকল্প প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্ধারিত তারিখেই নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
চ্যাটজিপিটি বাংলাদেশিদের জন্য নতুন ও সাশ্রয়ী সংস্করণ আনলো
2025-10-11
বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু হলো চ্যাটজিপিটির নতুন ও সাশ্রয়ী সংস্করণ ‘চ্যাটজিপিটি গো’। জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে। ওপেনএআইয়ের প্রধান নিক টার্লে জানান, “ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাওয়া ছিল একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান—‘চ্যাটজিপিটি গো’ সেই প্রয়োজন পূরণ করবে।” এর পূর্বে চলতি বছরের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ টার্লে ইঙ্গিত দিয়েছিলেন, ‘চ্যাটজিপিটিকে আরও সহজলভ্য ও বাজেট–বান্ধব করার উদ্যোগ চলছে।’
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ ৯৭ বিদেশি আটক
2025-10-07
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং ও কাজাংয়ের ব্যস্ত সড়ক এবং বাজার এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে অনেক অবৈধ অভিবাসী আটক হয়েছে। এই সময় অনেকে ধরাপড়া এড়াতে জীবন ঝুঁকির মধ্যে ফেলে কেউ কেউ সড়কের মাঝখানে দৌড়ে পালানোর চেষ্টা করেন। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা'বান জানান, গত রোববার (০৫ অক্টোবর) বিকেলে জিম-এর বিশেষ টাস্কফোর্সের পরিচালিত ২ অভিযানে মোট ৯৭ অভিবাসীকে আটক হয়। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন। পরিচালক বলেন, জিম পুত্রজায়া ডাউনটাউন জালান রেকো ও ক্লাং এলাকার রাতের বাজারে গোপন অভিযান চালায়। এসব এলাকায় বহুদিন ধরে অভিযোগ ছিল, বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে অবৈধ অভিবাসীরা অস্থায়ী কর্মভিসা (পিএলকেএস) এর আড়ালে লুকিয়ে বসবাস করছে।