আর্কাইভ
লগইন
হোম
মালদ্বীপ
ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল
নারী সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়লো বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় দলের। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার (২৫ জানুয়ারী) বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন। সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনার দল। সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের।
2026-01-25
মালদ্বীপ বিএনপি'র সংবর্ধনা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে
মালদ্বীপ বিএনপি'র সংবর্ধনা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে
2025-06-19
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছেন। তাদের রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। মালদ্বীপ বিএনপি'র আয়োজনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। গতকাল বুধবার (১৮, জুন) মালদ্বীপের হুলোমালে আইল্যান্ডের তান্দুরিফিল্ম রেস্তোঁরায় বাংলাদেশ থেকে আগত বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে প্রধান অতিথিকে মালদ্বীপ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।