আর্কাইভ
লগইন
হোম
বিসিবি
বিপিএল ২০২৬ চ্যাম্পিয়নদের জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজমানি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফির লড়াইয়ে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়েলস। মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেট ভক্তদের মনে এখন বড় প্রশ্ন—বিপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এবারের আসরে প্রাইজমানি এবং ব্যক্তিগত পুরস্কারের অংক গতবারের তুলনায় বাড়ানো হয়েছে।
2026-01-24
সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন
সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন
2025-11-05
মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বর্তমানে দুবাইয়ে আইসিসির মিটিংয়ে থাকা; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ গত বছরের ০৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক একবছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন কাজী সালাহউদ্দিন
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন কাজী সালাহউদ্দিন
2025-10-14
দেশের ক্রীড়াঙ্গনে ফ‍্যাসিস্টের দুই দোসরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়ে গেলেও রয়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। গত বছরের ০৫ আগস্টের পর সালাহউদ্দিন দেশ ছেড়ে যাবার নানা উপায় খুঁজছিলেন। কিন্তু হালে পানি পাননি। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাহউদ্দিন ও তার সহযোগী বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত‍্যাহার করেছে। ‘এইতো আপার কাছ থেকে আসলাম’। ‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’- এভাবেই বিভিন্ন সময়ে নিজেকে জাহির করতেন কাজী সালাহউদ্দিন। আর সালাহউদ্দিনের এই ‘আপা’ অন্য কেউ নন, খোদ ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত ২০০৮ সালের শেষ দিকে বাফুফের সভাপতি হয়ে শেখ হাসিনার পতনের পর পর্যন্ত গদি দখলে রেখেছিলেন সালাহউদ্দিন। শুধু শেখ হাসিনাই নয়, সালাহউদ্দিনের দহরম মহরম ছিল শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীর সঙ্গেও। ববি সিদ্দিকীর আশ্রয় প্রশ্রয়েই ফুটবলাঙ্গণ তথা ক্রীড়াঙ্গণে একজন দানবে পরিণত হয়েছিলেন সালাহউদ্দিন। গত বছর ০৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর টেলিফোনে তার খোঁজ-খবর রাখতেন সালাহউদ্দিন। এখন আর টেলিফোনে নয়, শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছেন ফুটবলের এই দুর্নীতিবাজ সম্রাট।