আর্কাইভ
লগইন
হোম
বিমান
কাল বৃহস্পতিবার ১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে
সুদীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামিকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। আপাততঃ সপ্তাহে দুইদিন- বৃহস্পতিবার ও শনিবার, এই রুটে ফ্লাইট চলবে। কোন রকম ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় যেমন কমবে, তেমনি যাত্রীদের খরচও কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।
2026-01-28
সরকার যুক্তরাষ্ট্র থেকে ২৫ বিমান কিনবে
সরকার যুক্তরাষ্ট্র থেকে ২৫ বিমান কিনবে
2025-07-27
যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উন্নতমানের বিমান কিনবে সরকার। ইতিমধ্যে এই অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সচিবের অফিস কক্ষে আজ রোববার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে এ পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার ক্রয়াদেশ দিল সরকার। বাণিজ্য সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি বিমান কেনার জন্য অর্ডার দিয়েছি। যেমন ভারত দিয়েছে ১০০টি, ভিয়েতনাম দিয়েছে ১০০টি, ইন্দোনেশিয়া দিয়েছে ১০০টির।