আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ব্যাংক
দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক
দেশের ভেতরে ব্যক্তি পর্যায়ে নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোবাইল ফোনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানান। তিনি বলেন, দেশের ভেতরে একজন ব্যক্তি তার প্রয়োজন অনুযায়ী যে কোনো পরিমাণ নগদ অর্থ সঙ্গে রাখতে পারেন। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে দেশের বাইরে ভ্রমণের সময় বাংলাদেশি মুদ্রা বহনের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার অনুমতি রয়েছে বলে জানান তিনি।
38 মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার: ঋণের মিথ্যা প্রলোভন, সতর্কতা জারি
বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার: ঋণের মিথ্যা প্রলোভন, সতর্কতা জারি
2025-10-08
বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ও লোগো ব্যবহার করে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার ভুয়া প্রলোভন দেখাচ্ছে একটি প্রতারক চক্র। এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার (০৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই সতর্কতা জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ ব্যাংক’ ও ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল’-এর নাম ও লোগো ব্যবহার করে https://dbbloan.com, https://bblloan.com এবং https://www.bdloan71.com নামের কিছু ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ চালানো হচ্ছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফ–এর কোনো সংশ্লিষ্টতা নেই। এই সব অ্যাপ ও ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেইল, ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ নানা সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষ আর্থিক প্রতারণার শিকার হতে পারেন বা আইনি ঝুঁকিতে পড়তে পারেন।