আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল: বিসিবি আইসিসির কাছে ব্যাখ্যা চাইলো
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সেইসঙ্গে টুর্নামেন্ট কাভার করার সুযোগও পাচ্ছেন না বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা। বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের পর বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়। এরপরই বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিলের সিদ্ধান্ত জানায় আইসিসি।
2026-01-27
সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
2025-12-31
দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে। খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছে ৩১ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে লাখো মানুষ অংশ নিয়েছেন। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই জানাজায় বিপিএলের ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক অংশ নেন। 
এবার জাহানারার অভিযোগ নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট
এবার জাহানারার অভিযোগ নিয়ে মাশরাফির ফেসবুক পোস্ট
2025-11-08
গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, তিনি আশা করেন বিসিবির তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও পুরো ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আমি আশা করি। তদন্ত কমিটি যেন পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’ পোস্টের শেষে ‘নিরাপদ ক্রীড়াঙ্গন’ গড়ার আহ্বানও জানিয়েছেন তিনি, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন সবার জন্য নিরাপদ থাকে, এইটাই আমাদের প্রত্যাশা।’