আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ
নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করলো যুক্তরাজ্য
যুক্তরাজ্য তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা জারি করে। নোটিশে বলা হয়েছে, এফসিডিও পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। এছাড়া এফসিডিও বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব জায়গায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। নোটিশে, পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায়ও অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত অন্য সব ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
2026-01-29
দেশের রিজার্ভ ৩ বছর পর ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো
দেশের রিজার্ভ ৩ বছর পর ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো
2026-01-01
গত তিন বছরের বেশি সময় পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থবছর ২০২১–২২ এর পর এই প্রথম রিজার্ভ এই মাত্রায় পৌঁছাল। এতে করে দেশের আমদানি ব্যয় পরিশোধের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য রিজার্ভ ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দাঁড়িয়েছে ২৮.৫১ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগের তুলনায় এই অঙ্ক বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই রিজার্ভ দিয়ে বাংলাদেশ এখন ৫ মাসেরও বেশি সময়ের আমদানি ব্যয় মেটাতে পারবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে দেশের মাসিক আমদানি ব্যয় ৫.৫০ বিলিয়ন ডলারের বেশি। সেই হিসাবে বর্তমান রিজার্ভ দেশের বৈদেশিক লেনদেনের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব
2025-12-30
ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরই তিনি দেশে ফেরেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনা করতেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখা দেয়। 
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত
2025-12-22
ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অনকাঙ্খিত পরিস্থিতির এড়ানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে । বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ঐ নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। এদিকে গত শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এই সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এছাড়াও গতকাল রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।