আর্কাইভ
লগইন
হোম
নিষেধাজ্ঞা
আগামী শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা ও মিছিলে ইসির নিষেধাজ্ঞা জারি
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় শেষ হয়েছে। তাই ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত সব ধরনের মিছিল, জনসভা বা শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে বিকেলে সাড়ে ৪টায়।
1 দিন আগে
 আগামিকাল বুধবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত কেওক্রাডং
আগামিকাল বুধবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত কেওক্রাডং
2025-09-30
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য জেলা বান্দরবান। জেলার ৭টি উপজেলায় রয়েছে মনোমুগ্ধকর অসংখ্য পর্যটন স্পষ্ট। দীর্ঘদিন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা, থানচি– তিনটি উপজেলার পর্যটন কেন্দ্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ ছিল প্রশাসনের। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার কয়েকটি পর্যটন স্পষ্ট খুলে দিলেও রুমা উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২৮ সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ দিবসের একটি অনুষ্ঠানে ০১ অক্টোবর (বুধবার) কেওক্রাডং ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি। পরের দিন পর্যটকদের নিরাপত্তা বিবেচনা ও পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের সুবিধা বৃদ্ধি বিবেচনা করে দুর্গাপূজার পর আলোচনা সাপেক্ষে কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্তের সিদ্ধান্ত জানাবেন বলে ঢাকা গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬টি শর্ত মানা সাপেক্ষে কেওক্রাডং পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।
বিক্ষোভের মুখে সোশ্যাল মিডিয়া খুলে দিল নেপাল সরকার
বিক্ষোভের মুখে সোশ্যাল মিডিয়া খুলে দিল নেপাল সরকার
2025-09-09
নেপালের কাঠমান্ডুতে তরুণ প্রজন্মের ব্যাপক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ১৯ জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর অবশেষে ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। খবর বিবিসির। নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বর) রাতে এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। বৈঠকের পর সাংবাদিকদের বলেন পৃথ্বী সুব্বা গুরুং বলেন, ‘সরকার জেন জি’দের দাবি মেনে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন আন্দোলনকারীদের প্রতি আমাদের অনুরোধ— আপনারা শান্ত হোন এবং বাড়ি ফিরে যান।’
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
2025-09-08
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে রেকর্ড ৮১৮টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউরোপীয় নেতারা তীব্রভাবে নিন্দা জানিয়েছেন। তারা জানিয়েছেন, এই হামলা রাশিয়ার কূটনীতির পরিবর্তে যুদ্ধকে প্রাধান্য দেওয়ার প্রমাণ।সেই সঙ্গে ইউক্রেনের প্রতি তাদের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলা শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে শুরু হয় এবং এতে ৮০৫টি শাহেদ ড্রোন ও সিমুলেটর ইউএভি, ৯টি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪টি ইস্কান্দার-এম/কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭৫১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও, ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হানে।