আর্কাইভ
লগইন
হোম
ধর্ষণ
সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্ষণ এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবাশীষ মল (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বুধবার (২৮ জানুয়ারি) রাতে পাটকেলঘাটা থানার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দেবাশীষ মল সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া গ্রামের ভোলানাথ মলের ছেলে। তিনি স্নাতক পড়ুয়া ছাত্র বলে জানা গেছে।
2026-01-29
সাভারের রাজাঘাটে নিজ ঘরে গণধর্ষণের শিকার এক নারী
সাভারের রাজাঘাটে নিজ ঘরে গণধর্ষণের শিকার এক নারী
2025-11-02
সাভার উপজেলায় এক নারীর ঘরে ঢুকে তাকে গণধর্ষণ করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সাভারের রাজাঘাট এলাকার এই ঘটনায় গতকাল শনিবার (০১ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঐ নারী।   ধর্ষণের শিকার ঐ নারী পুলিশকে জানান, তিনি সাভারের রাজাঘাট এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া। গত শুক্রবার রাতে তার রুমে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি মো. অম্বর চৌধুরী (২৭), গ্রাম বাসনা, থানা ধামরাই, জেলা ঢাকা ও মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩২), গ্রাম দক্ষিণ রাজাশন, থানা সাভার, জেলা ঢাকা। এরপর তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়।
 আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, গ্রেফতার ১
আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলশিক্ষিকা, গ্রেফতার ১
2025-10-25
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর পূর্বে সাড়ে ৮টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা তার বন্ধুকে নিয়ে জেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যান। এই সময় লিটন ত্রিপুরা তাদের অনুসরণ করেন। তারা আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এছাড়া ধর্ষণের পর ১০ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে আটক করে। পরে পুলিশে সোর্পদ করে।