আর্কাইভ
লগইন
হোম
ঢাকা বিশ্ববিদ্যালয়
আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই: ঢাবি ভিসি ড. নিয়াজ আহমদ খান
হঠাৎ করেই সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঘোষিত এই সংবাদ সম্মেলনকে জনসংযোগের তরফে পাঠানো ঐ বিজ্ঞপ্তিতে ‘বিশেষ’ আখ্যা দেওয়া হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি। তিনি বলেছেন, ‘আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি হতে পারে, এমনটা হয়ে থাকলে (নির্বাচিত) সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব।’ একটি বিশেষ পরিস্থিতে দায়িত্ব নিয়েছিলেন ড. নিয়াজ আহমদ খান, তিনি এটিকে নিয়মিত কোনো চাকরি মনে করেন না। ছাত্ররা ভালোবেসেই তাকে এই দায়িত্বটি দিয়েছিলেন, এমনটাই বললেন ঢাবি ভিসি। এর পূর্বে, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্বে এসেছিলেন।
5 ঘন্টা আগে
ঢাবি শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন
ঢাবি শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন
2025-11-23
দেশে ঘটা ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে রোকেয়া হলের শিক্ষার্থীরা জানান, তাদের হলের বেশ কয়েকস্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন, বন্ধের সময়টাতে যতোটুকু সম্ভব সংস্কার করলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে।
শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে: প্রসিকিউটর
শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে: প্রসিকিউটর
2025-11-16
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের রায় বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আজ রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তিনি জানান, আদালতের অনুমতিসাপেক্ষে রায়ের অংশটুকু বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ আছে, তারাও এটি সরাসরি সম্প্রচার করতে পারবে।