আর্কাইভ
লগইন
হোম
টাঙ্গাইল
সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে খুন, আটক এক
র‌্যাব ৯ ও র‌্যাব ১৪-এর যৌথ অভিযানে সিলেট জেলার বিয়ানীবাজারে ইমন আহমদ হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সাজিদুল ইসলাম মুন্না। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দেলুটিয়া এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, গত শুক্রবার ঘাটাইল থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ইমন বিয়ানীবাজার থানাধীন খশিরনাম নগর এলাকার বাসিন্দা। গত ২০২৫ সালের ০৭ ডিসেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। তদন্তের একপর্যায়ে আটক এক ব্যক্তির স্বীকারোক্তিতে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে ইমনকে শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। এই সময় তার আইফোন ১৫ প্রো-ম্যাক্স ফোনটি নিয়ে যাওয়া হয়।
2026-01-25
পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেফতার টাঙ্গাইলে
পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেফতার টাঙ্গাইলে
2025-10-18
র‍্যাব-১৪ টাঙ্গাইলে পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- সখীপুরের প্রতিমাবংকী গ্রামের আজাহার আলীর ছেলে ফজলু মিয়া (৪০) ও কালিহাতীর তেজপুর রতনগঞ্জ গ্রামের সোলায়মান ভুঁইয়ার ছেলে মেহেদী হাসান মিলন (৩০)। এদের মধ্যে একজন বিএনপি নেতা রয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজ কার্যালয়ে র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, গত ১৪ অক্টোবর সকালে সখীপুরে দ্বিতীয় শ্রেণির (১০) এক শিশুকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত তার কথিত মামা ফজলু মিয়া গজারি বনের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি প্রকাশ পায়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সখিপুর থানায় মামলা করেন। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সখীপুরের নলুয়া থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ফজলু মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে মহাসড়ক অবরোধ
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে মহাসড়ক অবরোধ
2025-10-13
টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ ও বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যমুনা সেতু পূর্ব গোলচত্বরে এই কর্মসূচি পালন করা হয়। তার আগে যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। বেলা ১১টার দিকে তারা মহাসড়কে নেমে অবরোধ করেন। তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এই সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।