আর্কাইভ
লগইন
হোম
জিয়াউর রহমান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণ
ঢাকা ও ফেনীর দুইটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর আরও দুইটি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার (০২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ২৯ ডিসেম্বরের নির্দেশনার আলোকে অধিভুক্ত ৪টি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
2026-02-03
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
2025-05-31
প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। গতকাল শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতারা শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন। পুষ্পমাল্য অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন নেতারা। পরে সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তারা।