আর্কাইভ
লগইন
হোম
জামায়াতে ইসলামী
তিন দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির
২৬-২৮ জানুয়ারী ৩ দিনের সফরে খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (২৬ জানুয়ারী) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আজ ২৬ জানুয়ারী সকাল ১০টায় কুষ্টিয়া, সেখান থেকে দুপুর ১২টায় মেহেরপুর, পরে চুয়াডাঙ্গায় বিকেল সাড়ে ৪টায়, ঝিনাইদহে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে। আগামিকাল ২৭ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় যশোরে, সাতক্ষীরায় দুপুর সাড়ে ১২টায়, খুলনায় বিকেল সাড়ে ৩টায়, বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় জনসভা অনুষ্ঠিত হবে। আগামী ২৮ জানুয়ারী সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহে জনসভা অনুষ্ঠিত হবে।
2026-01-26
জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই: ডা. শফিকুর রহমান
জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই: ডা. শফিকুর রহমান
2025-11-23
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে আমাদের দাবি অব্যাহত। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে। কথা দিচ্ছি যে আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সব আসনে জামায়াতকে বিজয়ের বার্তা দিবো না। আমি জামায়াতের বিজয় চাই না। জনগণের বিজয় চাই। গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকালে নগরীর চট্টগ্রাম কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেবো না, ইনশাল্লাহ।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা
2025-11-20
দেশের বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সব্বোর্চ আদালত। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। এই রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারে অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছেন।