আর্কাইভ
লগইন
হোম
ছোট পর্দা
এবার বড় পর্দায় ফিরছেন নিশো-মেহজাবীন জুটি
দেশের ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো-মেহজাবীন চৌধুরী। একসঙ্গে এই দুই অভিনয় শিল্পী অসংখ্য দর্শকপ্রিয় নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করেছেন। গত কয়েক বছরে দুইজন সিনেমায়ও কাজ করেছেন। যদিও বড় পর্দায় এখনো একসঙ্গে দেখা যায়নি তাদের। তাদের ভক্তদেরও অনেক দিনের ইচ্ছা, দুইজনকে একসঙ্গে রুপালি পর্দায় দেখবে। এবার দর্শকের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানা গেছে, প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। ‘পুলসিরাত’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। এটি একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু  ঠিক থাকলে হয়তো শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে।
2026-01-25
মোশাররফ করিমের সংসার চলে লোক হাসিয়ে
মোশাররফ করিমের সংসার চলে লোক হাসিয়ে
2025-12-03
ছোট পর্দার নাটক, সিনেমা এবং ওটিটি কনটেন্ট-সব মাধ্যমেই জনপ্রিয়তার তুঙ্গে ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। বছরজুড়ে নাটক নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেতা সিনেমা নিয়েও বর্তমানে খুব মনোযোগী। সর্বশেষ তাকে দেখা গেছে গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ নামে একটি সিনেমায়। এবার জানা গেল আরও একটি নতুন সিনেমার খবর। চলতি মাসেই এটি মুক্তি পাবে। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। ‘ডিমলাইট’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার তিনি স্ট্যান্ডআপ কমেডিয়ানের চরিত্রে পর্দায় আসছেন। যিনি লোক হাসিয়েই জীবিকা নির্বাহ করেন। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।
‘সোলজার’ সিনেমার পোস্টারে তানজিন তিশার ফার্স্ট লুক!
‘সোলজার’ সিনেমার পোস্টারে তানজিন তিশার ফার্স্ট লুক!
2025-11-19
ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সোলজার’ দেখা যাবে অভিনেত্রীকে। গত সোমবার (১৭ নভেম্বর) এসেছে সিনেমায় তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার। পোস্টারের কেন্দ্রে দেখা যাচ্ছে তানজিন তিশাকে। তার পরনে সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট, পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী ও নির্ভীক এক নারীর প্রতিচ্ছবি। চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা দেখে অনেকেই মনে করছেন তানজিন তিশার চরিত্রটি হতে যাচ্ছে নির্ভীক ও কৌশলী। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি এই অভিনেত্রীকে।