আর্কাইভ
লগইন
হোম
গাজা
ইসরাইলের পশ্চিম তীর দখলের পদক্ষেপে ট্রাম্পের বিরোধিতা
দখলকৃত পশ্চিম তীর সংযুক্তিকরণের বিষয়ে ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা গতকাল সোমবার (০৯ জানুয়ারি) জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা বজায় রাখাকে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে সংগতিপূর্ণ বলে মনে করেন। রয়টার্সের বরাতে ওই কর্মকর্তা স্পষ্ট করেন যে একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরাইলকে নিরাপদ রাখে এবং বর্তমান মার্কিন প্রশাসন এই নীতিতেই অটল রয়েছে।
4 ঘন্টা আগে
গাজা সিটির তুফাহ এলাকায় আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণ, নিহত ৫
গাজা সিটির তুফাহ এলাকায় আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণ, নিহত ৫
2025-12-20
ইসরাইলি গোলাবর্ষণে গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রে ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্দেহজনক ব্যক্তিদের’ লক্ষ্য করে গুলি চালিয়েছে।  গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, গাজা মার্টায়ার্স স্কুলে অবস্থিত আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণের ফলে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আশ্রয়কেন্দ্রটি গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় অবস্থিত। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকার তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পশ্চিমে কমান্ড কাঠামোর কাছে কয়েকজন ‘সন্দেহজনক ব্যক্তি’ শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনাক্ত করার কিছুক্ষণ পরই সেনারা হুমকি দূর করতে ঐ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়। 
গাজায় আগ্রাসনের পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
গাজায় আগ্রাসনের পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
2025-12-18
ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এই নিয়ে ২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করলেন। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ আত্মহত্যা করা ঐ সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।
গাজায় ইসরাইলি হামলার মধ্যেই ভারি বৃষ্টিপাত, ১০ জনের প্রাণহানি
গাজায় ইসরাইলি হামলার মধ্যেই ভারি বৃষ্টিপাত, ১০ জনের প্রাণহানি
2025-12-15
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারি বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়েসুসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। গত শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করে বলেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে ডব্লিউএইচও এখনো বড় ধরনের বাধার মুখে পড়ছে। এছাড়া ইসরাইল অনেক জরুরি সরঞ্জামকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (ডুয়াল-ইউজ) পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।