আর্কাইভ
লগইন
হোম
এআই
এবার হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। ব্যবহার অভিজ্ঞতাকে আরও আধুনিক, ব্যক্তিগত ও আকর্ষণীয় করতেই নিয়মিত নতুন সুবিধা যোগ করছে প্ল্যাটফর্মটি। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে একেবারে নতুন প্রোফাইল ফিচার—কভার ফটো। ফেসবুক ও লিঙ্কডইনের মতো হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও কভার ফটো ব্যবহার করার সুযোগ মিলবে। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও সুন্দরভাবে সাজাতে পারবেন এবং ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ বাড়বে। প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো যুক্ত হলে অ্যাকাউন্টের ভিজ্যুয়াল আকর্ষণও অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
2026-01-24
 ইরান জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠন করছে
ইরান জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠন করছে
2025-10-26
ইরানের সংসদ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে। সংস্থাটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের এআই ইকোসিস্টেমের উন্নয়ন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখবে। মেহের নিউজ এজেন্সির খবর অনুযায়ী, রোববারের সংসদীয় খোলা অধিবেশনে আইনপ্রণেতারা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিলের ধারা ৩-এর সংশোধনী অনুমোদন করেছেন। সংশোধনীর মাধ্যমে বিদ্যমান জাতীয় সম্পদ ব্যবহার করে একটি স্বাধীন জাতীয় এআই সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে। সংস্থার সচিবালয় ইরানের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কাজ করবে, যা জাতীয় এআই নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করবে। সংস্থার প্রধানকে প্রেসিডেন্ট নিয়োগ করবেন। 
মাইক্রোসফট যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে
মাইক্রোসফট যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে
2025-09-17
আগামী ৪ বছরে যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় যুক্তরাজ্য সফরের প্রাক্কালে এই ঘোষণা এসেছে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা এক্সে এক পোস্টে লিখেছেন, ‘আমরা আটলান্টিকের দুই প্রান্তের মানুষ ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণেই আজ আমরা যুক্তরাজ্যে ৪ বছরে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছি, যারমধ্যে দেশের বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।’