আর্কাইভ
লগইন
হোম
ইসরাইল
এবার একাই ইরানে হামলা করতে চায় ইসরাইল
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। ইসলামি প্রজাতন্ত্রের ভূমিতে হামলা করার জন্য আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা রয়ে গেছে। এরই মধ্যে উত্তেজনা কমাতে গত শুক্রবার ওমানের রাজধানী মাসকটে উভয়পক্ষ পরোক্ষ আলোচনায় বসেছিল। যদিও সেই বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী হতে পারেনি ওয়াশিংটন। এই কারণে আলোচনা শেষ করেই ইরানের তেল পরিবহন ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সম্ভাব্য হামলা এড়াতে পরমাণু কর্মসূচি বন্ধ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিত্যাগসহ কয়েকটি শর্ত দিয়েছেন ট্রাম্প। তবে এসবের তোয়াক্কা করছে না তেহরান। দেশটি বরাবরই বলে আসছে যে, তারা আলোচনার দরজা খোলা রেখেছে, একই সঙ্গে যুদ্ধের জন্যও সবসময় প্রস্তুত। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেন, দেশটির সেনাবাহিনী ট্রিগারে আঙ্গুল দিয়ে রেখেছে, হুকুম পেলেই যেকোনো আগ্রাসনের সমুচিত জবাব দেবে।
11 ঘন্টা আগে
গাজায় আগ্রাসনের পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
গাজায় আগ্রাসনের পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
2025-12-18
ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এই নিয়ে ২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করলেন। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ আত্মহত্যা করা ঐ সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।
গাজায় ইসরাইলি হামলার মধ্যেই ভারি বৃষ্টিপাত, ১০ জনের প্রাণহানি
গাজায় ইসরাইলি হামলার মধ্যেই ভারি বৃষ্টিপাত, ১০ জনের প্রাণহানি
2025-12-15
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারি বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়েসুসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। গত শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করে বলেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে ডব্লিউএইচও এখনো বড় ধরনের বাধার মুখে পড়ছে। এছাড়া ইসরাইল অনেক জরুরি সরঞ্জামকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (ডুয়াল-ইউজ) পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬
অস্ট্রেলিয়ার সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬
2025-12-15
অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। গত ৩০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে এই ভয়াবহ হামলা এটি। স্থানীয় সময় গতকাল রোববার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় ২,০০০ মানুষ। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ৫০ বছর বয়সি বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার ২৪ বছর বয়সি ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। সিডনির জনাকীর্ণ বন্দাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনা `অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা' বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।