বাংলাদেশিসহ ১৩১ বিদেশীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
বাংলাদেশিসহ ১৩১ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া। জানুয়ারি ২০২৬-এর তৃতীয় সপ্তাহজুড়ে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো বিভিন্ন দেশের মোট ১৩১ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছে- মিয়ানমারের ৬৫, বাংলাদেশের ৪২, থাইল্যান্ডের ৯, ভারতের ৮, নেপালের ৪, ইরাকের ২, ইয়েমেনের ১ জন।
বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং রানতাউ পাঞ্জাং আইসিকিউএস কমপ্লেক্স হয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়।