আর্কাইভ
লগইন
হোম
অভিনেত্রী
যেভাবে প্রথম শিকার ধরেন কুখ্যাত এপস্টেইন ও তার প্রেমিকা
মার্কিন বিচার বিভাগ ‘এপস্টাইন ফাইলস’ নামে পরিচিত বিপুলসংখ্যক নথি প্রকাশ করেছে। এসব ফাইল জেফরি এপস্টেইনের যৌন নির্যাতন ও শিশু পাচারের অভিযোগের তদন্তের সঙ্গে যুক্ত। ফাইলগুলোতে তার প্রেমিকা গিলেইন ম্যাক্সওয়েলের ভূমিকাও বিশেষভাবে উঠে এসেছে। তরুণী ও কিশোরী মেয়েদের এপস্টেইনের যৌন নির্যাতনের জালে তিনিই টেনে আনতেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, নথিগুলোর মধ্যে ভুক্তভোগীদের সাক্ষ্য, ইমেইল, ডায়েরি এন্ট্রি, এফবিআই রিপোর্ট ও আদালতের কপি রয়েছে। এগুলোতে দেখা যায় কীভাবে গিলেইন ও এপস্টেইন মিলে একটি সুসংগঠিত গ্রুমিং প্রক্রিয়া পরিচালনা করতেন। ধারণা করা হয়, গিলেইন ও এপস্টেইন তাদের প্রথম শিকারটি করেছিলেন ১৯৯৪ সালের মাঝামাঝি সময়ে। সে সময় মিশিগানের ইন্টারলোচেন স্কুল অব দ্য আর্টস-এর একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে এই জঘন্য চক্রের শুরু হয়। ১৩ বছর বয়সি এক কিশোরী, যাকে আদালতের নথিতে ‘জেন ডো’ বলা হয়েছে, সেখানে গানের প্রোগ্রামে অংশ নিয়েছিলেন। এই প্রতিষ্ঠানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ—থিয়েটার, নাচ, সৃজনশীল লেখালেখি ইত্যাদি শেখানো হত। জেন ডো ফ্লোরিডার পাম বিচ থেকে প্রায় ২,৫০০ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ঐ ক্যাম্পে অংশ নিয়েছিলেন।
2026-02-03
চলতি ২০২৫ সালে বিয়ে করেছেন যেসব তারকারা
চলতি ২০২৫ সালে বিয়ে করেছেন যেসব তারকারা
2025-12-29
এই ২০২৫ সালে বিনোদন জগতের তারকাদের জীবনে দীর্ঘ সম্পর্ক, পরিণয় কিংবা নতুন জীবনে পথচলায় কেমন ছিলেন। গত এক বছরে কোন কোন তারকা নতুন জীবনে প্রবেশ করেছেন? এমন অনেক তারকা তার ক্যারিয়ার জীবনের পাশাপাশি নতুন জীবনে প্রবেশ করেছেন। সেই সঙ্গে সাফল্য যেমন পেয়েছেন, ঠিক তেমনই ব্যক্তিগতজীবনেও যোগ হয়েছে নতুনমাত্রা। গত এক বছরে এমন কিছু তারকাকে নিয়েই ফিরে দেখা। এককথায় ২০২৫ সাল বিনোদন জগতে বিয়ের বছর বললেও অত্যুক্তি হবে না। কেউ দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন, আবার কেউ অতীতের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন। পর্দার প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন পথচলা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভকামনা ছিল বছরজুড়েই। নতুন এই দম্পতিদের হাত ধরে আগামী বছরগুলোতেও প্রেম ও সুখের আবহে কাটুক- এমনটিই প্রত্যাশা বিনোদনপ্রেমী ভক্ত-অনুরাগীদের। আজ তাদের নিয়ে বছর শেষে আলোচনা।
ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন
ফরাসি কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন
2025-12-28
বিশ্ব চলচ্চিত্রের এক বর্ণিল অধ্যায়ের অবসান হলো। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বার্দো ছিলেন গ্ল্যামার ও সাহসিকতার এক অনন্য প্রতীক। তবে অবাক করা বিষয় হলো, যখন তার ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই রূপালী পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই ফরাসি সুন্দরী। সেই সময় তার এই সিদ্ধান্ত ভক্তদের চমকে দিলেও বার্দো ছিলেন অটল। অভিনয় ছাড়ার সময় এক কালজয়ী উক্তিতে তিনি বলেছিলেন, ‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’
সালমানের জন্মদিনের শুভেচ্ছাতে যা বললেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা
সালমানের জন্মদিনের শুভেচ্ছাতে যা বললেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা
2025-12-28
একসময়ে বলিউডে আলোচিত জুটি ছিলেন সালমান খান-ক্যাটরিনা কাইফ। পর্দার রসায়ন ছাপিয়ে একসময় বাস্তবেও প্রেমের রূপ নিয়েছিল এই তারকা জুটির। তাদের সেই প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এমনকি একসময় গুঞ্জন উঠেছিল— এই জুটি বুঝি বিয়ের পিঁড়িতেই বসছেন! তবে সময়ের ব্যবধানে সেই প্রেমের ইতি ঘটে। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন অভিনেতা ভিকি কৌশলের স্ত্রী এবং এক সন্তানের জননী। জীবন বদলে গেলেও সাবেক প্রেমিকের প্রতি সম্মান আর সৌজন্যবোধ যে এখনো অটুট, তা আবারও প্রমাণ করলেন ক্যাটরিনা। ভাইজানখ্যাত অভিনেতা সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ছিল ভাইজানের ৬০ বছরে পদার্পণ। প্যানভেলের ফার্মহাউসে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে ৬০তম জন্মদিন উদযাপন করেন সালমান খান। আয়োজন ছিল একেবারেই জমকালো ও রাজকীয়। সালমানের পরিবারের সদস্য ছাড়াও সেখানে ছিলেন বলিউডের একাধিক তারকা।