আর্কাইভ
লগইন
হোম
অভিনেতা
হলে চলছে সালমান শাহ’র ৩ সিনেমা, কোথায় কোনটি চলছে?
ঢালিউড চলচ্চিত্র জগতের আকাশচুম্বী চলচ্চিত্রে এক নায়ক সালমান শাহ। তিন দশকেরও আগে না ফেরার দেশে পাড়ি জমানো এই অভিনেতাকে নিয়ে ভক্তদের আগ্রহ এখনো যেন সেই আগের মতোই আছে। তার সিনেমাগুলো এখনো প্রায়ই দেশের কোনো না কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেতাকে ঘিরে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করেছে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস। ‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে বড় পর্দায় সালমান শাহ অভিনীত দর্শকপ্রিয় ৩টি সিনেমা দেখানো হচ্ছে। সিনেমাগুলো হল ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। ছবি ৩টির পরিচালক যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ।
2026-01-28
তাহসান-রোজার সংসার ভাঙছে কী কারণে?
তাহসান-রোজার সংসার ভাঙছে কী কারণে?
2026-01-11
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো। আর এই বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসানের ডিভোর্স কার্যকর হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’
জন আব্রাহামের যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা শেয়ার করলেন চিত্রাঙ্গদা সিং
জন আব্রাহামের যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা শেয়ার করলেন চিত্রাঙ্গদা সিং
2026-01-10
বলিউড অভিনেতা জন আব্রাহামকে রাস্তায় অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। বেশ কিছু দিন ধরেই এমন ঘটনা ঘটছে চারদিকে। দিনকয়েক আগে ‘আই, মি অউর ম্যাঁয়’ সিনেমার প্রচারের সময়ে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে। এবার একই ঘটনার কথা শেয়ার করে নিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। দিল্লিতে একটি সিনেমার প্রচারে গিয়েছিলেন জন আব্রাহাম ও চিত্রাঙ্গদা সিং। সেখানেই একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে বেকায়দায় পড়েছিলেন এই তারকা জুটি। চিত্রাঙ্গদা বলেন, ‘আমাদের সিনেমার প্রচারের জন্য মঞ্চে ওঠার কথা ছিল। আর তখনই ভয়ানক পরিস্থিতি ঘটে। সবাই ঘিরে ধরে আমাদের। পেছন দিক থেকে দেখতে পাচ্ছিলাম জনকে সবাই মিলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ভয়ে কেঁপেছি রীতিমতো বলে জানান অভিনেত্রী।
এবার অভিনয় জগতে নাম লেখালেন মেঘনা আলম
এবার অভিনয় জগতে নাম লেখালেন মেঘনা আলম
2026-01-03
আন্তর্জাতিক ও দেশীয় সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দেওয়া মিস আর্থ মেঘনা আলম এবার প্রথমবার টেলিভিশনে অভিনয় করতে যাচ্ছেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে তিনি রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন। এই চরিত্রটি একটি নির্দিষ্ট মিশন নিয়ে পর্দায় উপস্থিত হবে এবং মিশন শেষে তিনি আবার নিজের জায়গায় ফিরে যাবেন। প্রথম দৃশ্যে তিনি অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে এক মজার মুহূর্ত সৃষ্টি করেছেন। মেঘনা আলমকে নাটকের ২৭তম পর্বে দেখা যাবে, যা ০৩ জানুয়ারি, শনিবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে। মেঘনা আলম বলেন, ‘মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। শৈশব থেকেই স্বপ্ন ছিল- একদিন দেশের সেরা সুন্দরীর মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো। ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখা ‘মহল্লা’ সিরিয়ালে অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল। মিডিয়ায় আমার জনপ্রিয়তা ও হাইপের কারণে অনেকেই আমাকে অভিনেত্রী হিসেবেই চেনেন, এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে নাম উঠে আসে। সেই প্রেক্ষাপটে বৈশাখী টিভির পক্ষ থেকে যখন ‘মহল্লা’-তে অভিনয়ের প্রস্তাব আসে, তখন মনে হলো একবার চেষ্টা করা যাক। ফরিদুল ভাই স্ক্রিপ্ট শোনানোর পর আগ্রহ আরও বেড়ে যায়, কারণ চরিত্রটি আমার সম্পর্কে ছড়িয়ে থাকা নানা গুজবের সঙ্গে মিলে যায়। মজার ছলেই আমি কাজটি করার সিদ্ধান্ত নিই।’