আর্কাইভ
লগইন
হোম
জাতীয় রাজস্ব বোর্ড
রোজার জন্য খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার
সামনে রমজান উপলক্ষ্য করে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। আজ বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বলা হয়, জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে খেজুরের দাম সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে আসন্ন রমজান মাস উপলক্ষ্যে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানো হয়েছে। পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে গতকাল ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপণ জারি করেছে সরকার। এই অব্যাহতি আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।
2025-12-24
এখন থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক
এখন থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক
2025-07-01
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের আওতায় আমদানি ও রপ্তানি পণ্যচালানের শুল্কায়নে ১৯টি সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) আজ মঙ্গলবার (০১ জুলাই) থেকেই অনলাইনের মাধ্যমে দাখিল করতে হবে। এনবিআরের একটি প্রকল্পের অধীনে বাস্তবায়িত, বিএসডাব্লিউ হচ্ছে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবসাগুলিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সকল প্রয়োজনীয় সিএলপির জন্য প্রযোজ্য হবে। এই সুবিধা ব্যবহার করতে, আমদানিকারক ও রপ্তানিকারকদের www.bswnbr.gov.bd এ তাদের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) ব্যবহার করে নিবন্ধন করতে হবে।
আজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ
আজ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ
2025-06-02
আজ সোমবার (০২ জুন) অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ দেশের ৫৫তম জাতীয় বাজেট ঘোষণা করবেন। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে বিকেল ৩টায় সরাসরি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। এর পূর্বে সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এগুলো অনুমোদন দেওয়া হবে। বর্তমান সাংবিধানিক নিয়মানুসারে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বাজেট বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বাজেট বক্তৃতায় বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট এবং দেশের আর্থ-সামাজিক অবস্থার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হবে। ঘোষিত বাজেট অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd-এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি দেশ বা বিদেশ থেকে budgetfeedback@finance.gov.bd-এ ই-মেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে।