বাংলাদেশিসহ ১৩৫ বন্দি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
গত জানুয়ারির শেষ সপ্তাহে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৩৫ জন অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা যায়, প্রত্যাবাসিতদের মধ্যে রয়েছেন, ১১২ জন মিয়ানমারের নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৯ জন বাংলাদেশের নাগরিক, ২ জন শ্রীলঙ্কার নাগরিক, ১ জন কম্বোডিয়ার নাগরিক।
বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও ২) এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়।