আর্কাইভ
লগইন
হোম
ইরান
এবার একাই ইরানে হামলা করতে চায় ইসরাইল
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে। ইসলামি প্রজাতন্ত্রের ভূমিতে হামলা করার জন্য আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন এবং বেশ কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যেকোনো মুহূর্তে হামলা হতে পারে বলে আশঙ্কা রয়ে গেছে। এরই মধ্যে উত্তেজনা কমাতে গত শুক্রবার ওমানের রাজধানী মাসকটে উভয়পক্ষ পরোক্ষ আলোচনায় বসেছিল। যদিও সেই বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী হতে পারেনি ওয়াশিংটন। এই কারণে আলোচনা শেষ করেই ইরানের তেল পরিবহন ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সম্ভাব্য হামলা এড়াতে পরমাণু কর্মসূচি বন্ধ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিত্যাগসহ কয়েকটি শর্ত দিয়েছেন ট্রাম্প। তবে এসবের তোয়াক্কা করছে না তেহরান। দেশটি বরাবরই বলে আসছে যে, তারা আলোচনার দরজা খোলা রেখেছে, একই সঙ্গে যুদ্ধের জন্যও সবসময় প্রস্তুত। হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেন, দেশটির সেনাবাহিনী ট্রিগারে আঙ্গুল দিয়ে রেখেছে, হুকুম পেলেই যেকোনো আগ্রাসনের সমুচিত জবাব দেবে।
1 দিন আগে
বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনা নেই: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
2026-01-15
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনার খবর নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি আশ্বাস পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য ফাঁসি কার্যকর করা হবে না। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, ‘ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই নেই।’ বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হবে কি না- এমন প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন, ‘ফাঁসির প্রশ্নই ওঠে না।’
অস্ট্রেলিয়ার নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর
অস্ট্রেলিয়ার নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর
2026-01-12
ইরানে চলমান বিক্ষোভের কারণে নিজের দেশের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে, যখন পরে দেশ ছাড়াই অসম্ভব হয়ে উঠবে। খবর ইরান ইন্টারন্যাশনালের। হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, ‘এখনও বাণিজ্যিকভাবে ইরান ছাড়ার সুযোগ আছে, তবে সেগুলো ক্রমেই সীমিত হয়ে আসছে। আকাশসীমা বন্ধ হয়ে যেতে পারে এবং ফ্লাইট বাতিলও হতে পারে, ফলে পরে দেশ ছাড়ার সুযোগ নাও থাকতে পারে।’ সতর্কবার্তায় আরও বলা হয়, ‘আমাদের পরামর্শ অমান্য করে যদি আপনি ইরানে থেকে যান, তবে নিজের নিরাপত্তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। দীর্ঘ সময় এক জায়গায় আশ্রয় নিয়ে থাকতে প্রস্তুত থাকুন। পর্যাপ্ত পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখুন।’
বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরান সরকারের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি
বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরান সরকারের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি
2026-01-11
ইসলামি প্রজাতন্ত্র ইরানে বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার। একই সঙ্গে বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারী) ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের ‘মোহারেব’ (আল্লাহর শত্রু) বলে ঘোষণা করছে ইরানের ইসলামি প্রজাতন্ত্র। ‘মোহারেব’-দের শাস্তি মৃত্যুদণ্ড।’