আর্কাইভ
লগইন
হোম
নিহত
খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
ঢাকার খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (০২ ফেব্রুয়ারী) দিনগত রাত সোয়া ১২টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মেরাদিয়া সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের মেইন রোড দিয়ে অটোরিকশা চালাচ্ছিলেন শাহীন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
2026-02-03
সুনামগঞ্জের ছাতকে বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
সুনামগঞ্জের ছাতকে বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
2026-01-17
সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তঃত ৮ জন। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও-আলমপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন যশোর জেলার মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহণের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর ২টি গাড়িই হাইওয়ে পুলিশ জব্দ করেছে।