আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ দূতাবাস
রাশিয়ায় কাজের টোপ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের
বাংলাদেশি শ্রমিকদের চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে জোর করে তাদের ইউক্রেন যুদ্ধে নামানো হয়। যুদ্ধে যেতে না চাইলে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অনুসন্ধানে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। এভাবে কতজন বাংলাদেশি প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে ভুক্তভোগীরা জানান, তারা শতাধিক বাংলাদেশিকে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দেখেছেন। এপি জানায়, এভাবে ভারত ও নেপালসহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও নিয়োগ করা হয়েছে।
2026-01-28
এনডিসির প্রতিনিধিদল মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে
এনডিসির প্রতিনিধিদল মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসে
2025-08-27
বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে যোগদান করে। সফরে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে এ সময় আশা প্রকাশ করা হয়। মেক্সিকো দূতাবাসে প্রতিনিধিদলকে স্বাগত জানান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ সময় তিনি দূতাবাসের চলমান কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এই উপলক্ষে দূতাবাসে ‘বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্ক: পারস্পরিক উন্নয়নের অংশীদারিত্ব’ শীর্ষক একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন হেড অব চ‍্যান্সেরি আব্দুল্লাহ আল ফরহাদ।