আর্কাইভ
লগইন
হোম
গণভোট
বুধবার থেকে টানা ৪ দিন সরকারি ছুটি, শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের টানা ৪ দিন, আর সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একদিন পূজার ছুটিসহ টানা ৫ দিনের ছুটি শুরু হচ্ছে বুধবার (১১ ফেব্রুয়ারি)। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি নির্বাচন ও পুজার ছুটি মিলিয়ে ফেব্রুয়ারি মাসে টানা পাঁচ দিন চলবে। ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি হবে ১১ ও ১২ ফেব্রুয়ারি। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামিকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
18 ঘন্টা আগে
গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন: ডা. শফিকুর রহমান
গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন: ডা. শফিকুর রহমান
2025-11-01
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না’। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াত এ লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বানও জানিয়েছেন জামায়াত আমির।
গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল
2025-10-30
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এই বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে। তবে খুব দ্রুতই ফায়সালা আসবে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ২৭০ দিন আলাপ আলোচনার করার পর রাজনৈতিকদলগুলোর মধ্যে এ অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্তিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে। এই সময় অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।