আর্কাইভ
লগইন
হোম
আহ্বায়ক
জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লাকে বিভাগ করার সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা। তিনি প্রতিশ্রুতি দেন, তাদের জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে। গতকাল বুধবার কুমিল্লার দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর পথসভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ দাবি করেন, নির্বাচনে জেতার জন্য একটি পক্ষ মিডিয়া দখল করে রেখেছে। তিনি বলেন, আগে বাসের ভেতর থেকে নামুন, বাংলাদেশের অলিগলি হেঁটে দেখুন। কুমিল্লায় ২০০০ সাল থেকে ইপিজেড আছে, এটা তিনি জানেন না। কুমিল্লায় ইপিজেড নির্মাণ করতে চাচ্ছেন। আমাদের আহ্বান থাকবে, আপনারা ১৭ বছর লন্ডনে ছিলেন, তাই বাংলাদেশকে আগে চিনেন।
2026-01-29
আমার ছেলে-মেয়ে সবাই দেশে, একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করব: স্বরাষ্ট্র উপদেষ্টা
আমার ছেলে-মেয়ে সবাই দেশে, একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করব: স্বরাষ্ট্র উপদেষ্টা
2025-10-12
‘সেফ এক্সিট’ আলোচনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার ছেলে-মেয়ে সবাই দেশে৷ আমি একা ‘সেফ এক্সিট’ নিয়ে কী করবো? আজ রোববার (১২ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সম্প্রতি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সাক্ষাৎকারে বলেন, কিছু উপদেষ্টা তাদের সঙ্গে বিট্রে (প্রতারণা) করেছেন, যা তারা আশা করেননি ৷ তিনি মন্তব্য করেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছে’।
‘সেফ এক্সিট’- এর বিষয়টি নাহিদকেই পরিষ্কার করতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান
‘সেফ এক্সিট’- এর বিষয়টি নাহিদকেই পরিষ্কার করতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান
2025-10-08
কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় গিয়ে ‘সেফ এক্সিট’ চাইছেন বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্য প্রসঙ্গে পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এই বিষয়গুলো নাহিদকেই পরিষ্কার করতে হবে। নিজের অবস্থান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, আমি একদম কোনো ‘এক্সিট’ খুঁজছি না, দেশেই ছিলাম, এর আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসছে। ওসব ঝড়-ঝঞ্ঝা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সঙ্গে, ইনশাল্লাহ। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা বলেন।