আর্কাইভ
লগইন
হোম
চটগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর পূর্বে গত বছরের ০৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ নিউমুরিং টার্মিনাল নিয়ে ভিন্ন মতের রায় দেন। পরে প্রধান বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান। প্রসঙ্গত, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে সমঝোতা স্মারক হয়। ঐ চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর রিট করেছিলেন।
2026-01-29
বিশেষ আদেশ জারি: চট্টগ্রাম বন্দরে অখালাসকৃত পণ্য দ্রুত নিলামের জন্য
বিশেষ আদেশ জারি: চট্টগ্রাম বন্দরে অখালাসকৃত পণ্য দ্রুত নিলামের জন্য
2025-05-15
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট নিরসনে অখালাসকৃত পণ্য দ্রুত নিলাম, ব্যবস্থাপনা ও ধ্বংসের লক্ষ্যে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার (১৫ মে) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ আদেশ জারির তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্য জট নিরসন ও খালাস প্রক্রিয়া সহজিকরণে ‘চট্টগ্রাম বন্দরে দ্রুত নিলাম, বিলিবন্দেজ ও ধ্বংস কার্যক্রম সংক্রান্ত বিশেষ আদেশ ২০২৫’ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দ্রুত পণ্য খালাস, শ্রম, অর্থ ও কর্মঘণ্টা সাশ্রয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ, নিরাপত্তা ঝুঁকি নিরসন, ভৌত অবকাঠামো, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কন্টেইনার জট হাসসহ বন্দরের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম উদ্দেশ্য।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরে
2025-05-14
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছেন। আজ মঙ্গলবার (১৪ মে) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। তাঁর এ সফরকে ঘিরে চট্টগ্রামে সাজ সাজ রব পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে ঘিরে সমাবর্তী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজনের প্রাণের মেলা বসেছে। প্রথমেই তিনি দেশের প্রধান সমুদ্রবন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং নিউমুড়িং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর ইয়ার্ডে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।