আর্কাইভ
লগইন
হোম
উপজেলা নির্বাহী কর্মকর্তা
নেত্রকোনার ৪ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
নেত্রকোনা সদর উপজেলার ৪টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, কয়েকজন দুর্বৃত্ত প্রথমে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সদর উপজেলার লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও আগুন দেয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
14 ঘন্টা আগে
সার আমদানী: কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ
সার আমদানী: কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ
2025-11-03
এলসি’র মাধ্যমে অর্থ পাচার, সরকারি অর্থ লোপাট কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে সার আমদানির নামে সরকারি অর্থ লোপাট, নিম্নমানের ও ভেজাল সার আমদানি, লেটার অফ ক্রেডিট (এলসি)’র মাধ্যমে অর্থপাচার, সরকারি অর্থ লোপাট, দূর্নীতিসহ গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির মাধ্যমে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের সরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকেই সার আমদানি করার কথা। কিন্তু এই নীতিমালা লঙ্ঘণ করে বিদেশি বেসরকারি ট্রেডিং কোম্পানির সাথে চুক্তি করা হচ্ছে। নির্দিষ্ট কিছু কোম্পানি থেকে বড় ধরনের অনৈতিক সুবিধা নিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে সার আমদানির অনুমতি দেওয়া, অন্তর্বতীকালীন সরকারকে বিপাকে ফেলতে এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সুকৌশলে বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।
পর্তুগালের লিসবনে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু
পর্তুগালের লিসবনে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু
2025-10-20
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক (৩৮) লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে পর্তুগালের একটি হাসপাতালে মারা গেছেন। গত শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেড় মাস ধরে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শফিক রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বড় মোল্লা বাড়ির মৃত নুরুজ্জামান মোল্লার ছেলে। ৩ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। শফিকের মামাতো ভাই ইব্রাহিম আহমেদ আরজু বলেন, শফিক ছোট থাকতে তার বাবা মারা যায়। তিনি অনেক পরিশ্রমী ও মেধাবী ছিলেন। ১০ বছর আগে তিনি পড়াশোনার জন্য প্রবাস যান। এরপর ২০১৯ সালে বিয়ে করেন। স্ত্রীসহ তিনি পর্তুগাল থাকতেন। তাদের কোনো সন্তান নাই।
জয়পুরহাটের কালাইয়ে ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ, তিনজনকে জরিমানা
জয়পুরহাটের কালাইয়ে ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ, তিনজনকে জরিমানা
2025-10-16
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিডব্লিউবি প্রকল্পের ৬৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এসব চাল গোপনে বিক্রির চেষ্টা চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। তাদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে উপজেলার মাত্রাই ইউনিয়নের একটি গুদাম ও ভ্যানে অভিযান চালানো হয়। অভিযানে আটক হন- ডিলার আশরাফ আলী, সোহরাব হোসেন ও আলী আহমেদ। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারি চাল মজুত ও বিক্রির কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার ও আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।