আর্কাইভ
লগইন
হোম
কুপিয়ে হত্যা
হাজারীবাগের ঝাউচরে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকার হাজারীবাগের ঝাউচর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. শিপন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হাজারীবাগের বড় মসজিদ এলাকার বাসিন্দা এবং মো. শাহ আলমের ছেলে হাজারীবাগ থানার এসআই সুমন চন্দ্র শীল জানান, খবর পেয়ে রাতে হাজারীবাগ থানাধীন ঝাউচর এলাকার সিয়াম স্কুলের গলি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
2026-01-01