আর্কাইভ
লগইন
হোম
নির্বাচনি প্রচারণা
‘সরকারে গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বানানোর কাজ দ্রুত বাস্তবায়ন হবে’: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বানানোর কাজ দ্রুত বাস্তবায়ন হবে বলে অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে এই অঙ্গীকার করেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের সমর্থনে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী গঠনের কাজ দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে। যার মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানকার ব্যবসা-বাণিজ্য এখান থেকেই পরিচালিত হবে।
2026-01-25