আর্কাইভ
লগইন
হোম
নাসীরুদ্দীন পাটওয়ারী
শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ৩ নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। এই সময় দলের আহ্বায়ক নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর অভ্যুত্থান শুরু হয়েছিল। তাই এই এলাকা থেকেই আমরা নির্বাচনি যাত্রা শুরু করেছি। এবারের নির্বাচন আধিপত্যপক্ষ বিরোধী যাত্রা। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাই ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।
2026-01-22
আগামীর বাংলাদেশে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম
আগামীর বাংলাদেশে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম
2025-07-28
আগামীর বাংলাদেশে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি, সব নাগরিকের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ও মর্যাদা পাবে। সাবাই সমান হিসেবে বিবেচিত হবে। আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি। এক সময় সংখ্যালঘু বিভেদের ঊর্ধ্বে গিয়ে সবাই সমান হবো। যে বাংলাদেশে আমাদের আর মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না। সব ধর্মের মানুষ নিরাপত্তার সঙ্গে প্রার্থনা করতে পারবে। আমরা প্রত্যকটি ধর্মীয় এবং জাতীর যে সংস্কৃতি রয়েছে সেটার পক্ষে কথা বলছি।
প্রতিটি ঘরে ঘরে আমরা ইনসাফের উন্নয়ন পৌঁছে দিতে চাই: বান্দরবানে নাহিদ ইসলাম
প্রতিটি ঘরে ঘরে আমরা ইনসাফের উন্নয়ন পৌঁছে দিতে চাই: বান্দরবানে নাহিদ ইসলাম
2025-07-20
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো নিপীড়ন বা বিভাজন আমরা মেনে নেব না, বান্দরবানের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা ইনসাফের উন্নয়ন পৌঁছে দিতে চাই। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ৮টা ২২ মিনিটে কক্সবাজার থেকে সড়ক পথে কেন্দ্রীয় নেতারা বান্দরবান সদরে পৌঁছান। পরে বাস স্টেশন থেকে কেন্দ্রীয় নেতারা পদযাত্রা করে প্রধান সড়ক ধরে ট্রাফিক মোড়ের সোনালী ব্যাংকের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে আজ প্রথমবারের মতো বান্দরবানে অনুষ্ঠিত হলো এনসিপির পদযাত্রা।