আর্কাইভ
লগইন
হোম
গণমাধ্যম
এখনো বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশ যেভাবে
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলা হচ্ছে না বাংলাদেশের। দিনকয়েক আগে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে আনা হচ্ছে। তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। এখনো বিশ্বকাপে খেলতে পারেন লিটন দাসরা। পাকিস্তান যদি শেষাব্দি টি ২০ বিশ্বকাপ বয়কট করে, তাহলে বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে আনবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই খবর ভারতীয় গণমাধ্যমে ‘দ্য হিন্দুস্তান টাইমস-এর। যদি তাই হয়, তাহলে সেটি হবে সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় চমকপ্রদ ঘটনা।
2026-01-28
তাহসান-রোজার সংসার ভাঙছে কী কারণে?
তাহসান-রোজার সংসার ভাঙছে কী কারণে?
2026-01-11
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো। আর এই বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসানের ডিভোর্স কার্যকর হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’
‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক ফখরুল
‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক ফখরুল
2026-01-10
গতবছর চব্বিশের জুলাইয়ে রাজপথ যখন উত্তাল, তখন সেই প্রতিরোধের বাস্তব ইতিহাস উঠে আসে কলম ও ক্যামেরার ফ্রেমে। আন্দোলনের সেই দিনগুলোতে সাহসিকতা ও পেশাদার দায়িত্ববোধের স্বাক্ষর রাখায় ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (লিড মোজো) এবং মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সভাপতি ফখরুল ইসলাম। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাঠে থেকে মোবাইল, ক্যামেরা ও লেখনীর মাধ্যমে আন্দোলনের প্রকৃত চিত্র তুলে ধরে পাঠকের সামনে উপস্থাপন করেন তিনি ও অন্যান্য সাংবাদিকরা। রাজপথের ঘটনাপ্রবাহকে তাৎক্ষণিক ও নির্ভীকভাবে তুলে ধরার এই ভূমিকার স্বীকৃতিতেই দেওয়া হয় এ সম্মাননা।