আর্কাইভ
লগইন
হোম
সোনার দাম
আবার স্বর্ণের দামে বড় লাফ, প্রতি ভরি ২,৫১,১৮৪ টাকা
এবার টানা ৩ দফা পতনের পর অ্রাবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ৫,৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি মূল্যবান এই ধাতুর দাম ২,৫১,১৮৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
2026-02-03
সোনার দাম ইতিহাসে রেকর্ড, ভরি ২ লাখ ৭২৬ টাকা
সোনার দাম ইতিহাসে রেকর্ড, ভরি ২ লাখ ৭২৬ টাকা
2025-10-07
বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ২ লাখ টাকায় উঠেছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম বেড়েছে ৩,১৫০ টাকা। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ২০০৭২৬ টাকায়। আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) থেকে সারাদেশে সোনার নতুন এই দর কার্যকর হবে। গতকাল সোমবার (০৬ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।