আর্কাইভ
লগইন
হোম
সুপারস্টার
হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকে: শাকিব খান
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গতকাল বুধবার (২১ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এমন এক গুণী শিল্পীর প্রয়াণে দেশের শোবিজ জগতে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্র অঙ্গণের শিল্পী থেকে শুরু করে তার সহকর্মী ও শুভাকাঙক্ষীরা শ্রদ্ধাভরে ইলিয়াস জাভেদকে স্মরণ করছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় এই চিত্রনায়ক লেখেন,‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
2026-01-22
এবার শাকিব খানের সিনেমায় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ
এবার শাকিব খানের সিনেমায় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ
2025-11-10
ঢালিউড সুপারস্টার অভিনেতা শাকিব খান মানেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা। 'সোলজার' সিনেমার আলোচনার মাঝেই আবার নতুন করে সিনেমার খবর। শুটিং শুরু হয়েছে ‘প্রিন্স’ সিনেমার। এই সিনেমা নিয়েও শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। যার ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে, কিং খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শক্তিমান বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। এই খবরে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। খবর যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে।
‘সোলজার’-এর লুকে শাকিব প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়
‘সোলজার’-এর লুকে শাকিব প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়
2025-11-09
ঢালিউড সুপারস্টার অভিনেতা শাকিব খানকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়। যদিও শাকিব খান ছাড়া আর কোনো নায়ককে সেভাবে দেখা যায় না সিনেমা ইন্ডাস্ট্রিতে। শাকিবই এক এবং অদ্বিতীয়। তার হারাবার নয়; তিনি একের পর এক নতুন চমক নিয়ে, নতুন লুকে পর্দায় হাজির হচ্ছেন। কিন্তু এর মাঝেই নেটিজেনদের মাঝে অভিনেতার বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠে। সম্প্রতি অভিনেতার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে এসেছে। এই নিয়ে  সিনেমাপ্রেমী দর্শকদের আগ্রহ তুঙ্গে। এমন সময়ে যে লুকে হাজির হলেন শাকিব খান, তার সেই লুক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।