আর্কাইভ
লগইন
হোম
ভ্রমণ
নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করলো যুক্তরাজ্য
যুক্তরাজ্য তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা জারি করে। নোটিশে বলা হয়েছে, এফসিডিও পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। এছাড়া এফসিডিও বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্য সব জায়গায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। নোটিশে, পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায়ও অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত অন্য সব ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
2026-01-29
ট্রাম্পের আমেরিকায় বিশ্বকাপ: ‘সবাইকে স্বাগতম’
ট্রাম্পের আমেরিকায় বিশ্বকাপ: ‘সবাইকে স্বাগতম’
2025-10-07
জিয়ান্নি ইনফান্তিনো (ফিফার সভাপতি) বারবার জোর দিয়ে বলেছেন, আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য পুরুষ বিশ্বকাপে ‘সারা বিশ্বকে স্বাগত জানানো হবে’। কিন্তু টুর্নামেন্ট শুরুর সময় যত ঘনিয়ে আসছে, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আসলেই কতটা অতিথিপরায়ণ হবে, তা নিয়ে প্রশ্ন ততই জোরালো হচ্ছে। ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক প্রধান শহরগুলোতে সেনা মোতায়েন এবং অভিবাসন বিষয়ে কট্টর অবস্থান; সব মিলিয়ে বিশ্বকাপের প্রধান আয়োজক দেশটি এখন বিভেদ ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের ভ্রমণ পরিকল্পনায় এই বিষয়গুলো গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
 আগামিকাল বুধবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত কেওক্রাডং
আগামিকাল বুধবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত কেওক্রাডং
2025-09-30
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য জেলা বান্দরবান। জেলার ৭টি উপজেলায় রয়েছে মনোমুগ্ধকর অসংখ্য পর্যটন স্পষ্ট। দীর্ঘদিন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রোয়াংছড়ি, রুমা, থানচি– তিনটি উপজেলার পর্যটন কেন্দ্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ ছিল প্রশাসনের। পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার কয়েকটি পর্যটন স্পষ্ট খুলে দিলেও রুমা উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২৮ সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ দিবসের একটি অনুষ্ঠানে ০১ অক্টোবর (বুধবার) কেওক্রাডং ভ্রমণ পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি। পরের দিন পর্যটকদের নিরাপত্তা বিবেচনা ও পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের সুবিধা বৃদ্ধি বিবেচনা করে দুর্গাপূজার পর আলোচনা সাপেক্ষে কেওক্রাডং পর্যটকদের জন্য উন্মুক্তের সিদ্ধান্ত জানাবেন বলে ঢাকা গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬টি শর্ত মানা সাপেক্ষে কেওক্রাডং পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।