বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
২৫°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
ভারতশাসিত কাশ্মীর
কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনার আত্মহত্যা
ভারতশাসিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিজ রাইফেলের গুলিতেই ঐ সেনা নিহত হয়েছেন। গতকাল রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় গতকাল রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে একটি সেনা চৌকিতে এই দুর্ঘটনাটি ঘটে। নিজের সার্ভিস রাইফেল থেকে নিজের ওপর গুলি ছুড়ে ঐ সৈন্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তার এই চরম পদক্ষেপ নেওয়ার পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইতিমধ্যে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ঐ সৈন্যের বয়স ২৮ বছর এবং তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন তিনি।
2025-05-19
কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার আশপাশের মানুষজন গ্রাম ছেড়ে পালাচ্ছে
2025-05-08