আর্কাইভ
লগইন
হোম
চ্যাম্পিয়ন
ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল
নারী সাফ ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়লো বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হয়ে গেছে সাবিনা খাতুনের দল। সবশেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারাতেই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যায় দলের। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ননথাবুরি হলে আজ রোববার (২৫ জানুয়ারী) বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, জিতলেই শিরোপা। এমন সমীকরণ সামনে রেখে অবশ্য শুরুতেই সাবিনারা পিছিয়ে পড়েন। সেই গোল হজম করেই যেন ঘুম ভাঙে বাংলাদেশের। মালদ্বীপকে চেপে ধরে একের পর এক গোল বের করে নেন সাবিনার দল। সাবিনা খাতুন হ্যাটট্রিক করেন। আর তাতেই ১৪-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলের।
2026-01-25
ভারতীয়দের আসল ট্রফি নিতে অস্বীকৃতি, নকল ট্রফি নিয়ে শিরোপা উদযাপন
ভারতীয়দের আসল ট্রফি নিতে অস্বীকৃতি, নকল ট্রফি নিয়ে শিরোপা উদযাপন
2025-09-29
এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় ক্রিকেটারদের শিরোপা উদযাপন ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আসল ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল ট্রফি’ হাতে ছবি পোস্ট করেছেন তারা। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি তারা। এর ফলে ট্রফি বিতরণ অনুষ্ঠান দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের ট্রফি হাতে পায়নি ভারত।
প্রথমার্ধে সমতা ছিল, তারপরও হারলো বাংলাদেশ
প্রথমার্ধে সমতা ছিল, তারপরও হারলো বাংলাদেশ
2025-09-24
এশিয়ান ফুটসাল বাছাই টুর্নামেন্টে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাত ৮-২ গোলের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল। ফুটসালে দুই অর্ধে ২০ মিনিট করে ম্যাচ হয়। ১১ মিনিটে আরব আমিরাত ম্যাচে লিড নেয়। পরের মিনিটে বাংলাদেশের মোস্তফা চৌধুরী গোল করে সমতা আনেন। এরপরের মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আলী ইব্রাহিম মোহাম্মদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফুটসালে লাল কার্ডে ২ মিনিট মাঠের বাইরে থাকেন খেলোয়াড়। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আমিরাত ৭ গোল করে। এর বিপরীতে বাংলাদেশের মোস্তফা এক গোল পরিশোধ করেন। ফলে ৮-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী চট্টোপাধ্যায়
‘আন্টি’ নয়, ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী চট্টোপাধ্যায়
2025-09-16
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কৈশোরে সংসার শুরু করেন। মাত্র ১৬ বছর মা হন তিনি। বলতে গেলে সন্তান ঝিনুক আর তিনি প্রায় এক সঙ্গেই বেড়ে উঠেছেন। মা-ছেলের বোঝাপড়াটাও বন্ধুর মতো। ঝিনুকের বন্ধুরাও তাকে আন্টির বদলে দিদি ডাকে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা, ব্যক্তিগত জীবনসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। শ্রাবন্তীর ভাষ্য, তখন আমি দশম শ্রেণি। ‘চ্যাম্পিয়ন’ মুক্তি পেয়েছিল। তার পরের বছর, মানে ক্লাস ইলেভেনে আমার ছেলে হয়। অনেকে এটা শুনে আমায় বলবে ‘ইঁচড়ে পাকা’! দীর্ঘ ক্যারিয়ারে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা হয়েছে। কীভাবে সামলেছেন? শ্রাবন্তী বলেন, ‘না, এখন আর গায়ে মাখি না। আর আমার মনে হয়, ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন ঝিনুক হওয়ার ৫ বছর পরে আবার আমি কাজে ফিরি। তখন আমার মাত্র ২১ বছর বয়স। তবে এটা সত্যি, ১৬ বছরটা মা হওয়ার জন্য খুবই কম বয়স। ওটা বাড়াবাড়ি।’